শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য ইসলামী ব্যাংক নিয়ে এসেছে মুদারাবা ইন্ডাস্ট্রি এমপ্লয়িজ সেভিংস অ্যাকাউন্ট (MIESA)। মাত্র ১০০ টাকা প্রাথমিক জমায় হিসাব খুলুন আর উপভোগ করুন সহজ লেনদেন ডেবিট কার্ডসহ আধুনিক ব্যাংকিং সেবা।
দ্রষ্টব্য: ব্যাংক প্রয়োজন অনুসারে অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে।
MIESA হিসাব ইসলামী শরীআহর মুদারাবা (লাভ-লোকসান ভাগাভাগি) নীতিতে পরিচালিত হয়। এ নীতি অনুযায়ী, আমানতকারীরা ব্যবসায় অর্জিত মুনাফা থেকে পূর্বনির্ধারিত হারে অংশ পান এবং প্রকৃত লোকসানের ক্ষেত্রে ক্ষতির ঝুঁকি বহন করেন। ইসলামী ব্যাংক তার মুদারাবা ফান্ড বিনিয়োগ থেকে অর্জিত আয়ের অন্তত ৬৫% সকল মুদারাবা হিসাবের মধ্যে নির্ধারিত ওয়েটেজ অনুযায়ী বণ্টন করে। এ কারণে গ্রাহকের হিসাবে প্রদেয় মুনাফার হার পরিবর্তনশীল।
LinkedIn
Youtube
Instagram
Twitter