প্রশিক্ষকদের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ আয়োজন

প্রশিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করতে ইসলামী ব্যাংক সময়ে সময়ে প্রশিক্ষক প্রশিক্ষণের (ToT) সেশনের আয়োজন করে।

২০২৬ সালে ‘Implementation of Financial Literacy & Student Banking Guidelines’ শিরোনামে ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিপার্টমেন্ট, আইবিবিপিএলসি এর উদ্যোগে ব্যাংকের জোনাল অফিস, শাখার নির্বাচিত (৪০+৪০=৮০ জন) ফোকাল পার্সনদের নিয়ে গত ২৬-২৭ এপ্রিল ও ৬-৭ মে তারিখে Islami Bank Training and Research Academy (IBTRA)-তে একটি ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন ট্রেনিং সেশন পরিচালনা করেন।